ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হোটেলে নারীদের গোসলের ভিডিওধারণ, ২ ক্রিকেটার গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩৫ বার

হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো’র খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকা অবস্থায় মোবাইল ফোন দিয়ে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুই ক্রিকেটারকে আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক শুনানির জন্য তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে তাদের জামিন মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এদিকে ধারণকৃত ভিডিওগুলো কোনো অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, এ নিয়ে নারাহেনপিতা থানা পুলিশ বর্তমানে তদন্ত করছে।

ঘটনার পরও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএসসি) কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি।

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হোটেলে নারীদের গোসলের ভিডিওধারণ, ২ ক্রিকেটার গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬