ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ঈদে ফিরছেন তৌকীর আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪৮ বার
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে দর্শকদের মুগ্ধ করা জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ এবার ঈদে ফিরছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন একটি বিশেষ টেলিফিল্মের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ শিরোনামের এই টেলিফিল্মে চিত্রনাট্য রচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করছেন তৌকীর আহমেদ। এটি পরিচালনা করছেন আরিফ খান।

তৌকীর আহমেদ বলেন, ‘আমরা তো সাধারণত ঈদে একটু আনন্দ-উৎসবের গল্পই পছন্দ করি। আমি এই কাহিনীটি লেখার সময় ভেবেছিলাম একটু ভিন্ন ধরণের কিছু লেখা যায় কি না সেটা চেষ্টা করে যাক। কাহিনিটিতে জীবনের নানা সময়ের, বাঁকের গল্প উঠে এসেছে। আরিফ খান যথেষ্ঠ মুন্সিয়ানার সাথে টেলিফিল্মটি নির্মাণ করছেন।

আমার মনে হয় অনেককিছুর ভিড়েও এই টেলিফিল্মটি দর্শকদের কাছে পৌঁছাবে।’তৌকীর আহমেদের প্রশংসা করে পরিচালক বলেন, ‘তৌকীর ভাই অসাধারণ একটি গল্প লিখেছেন। তার লেখনী বা অভিনয় নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই। তিনি ছাড়াও আরও যে সকল গুণী শিল্পীরা এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।

তারকাবহুল এই টেলিফিল্মে তৌকীর আহমেদের পাশাপাশি অভিনয় করছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ঈদে ফিরছেন তৌকীর আহমেদ

আপডেট টাইম : ১১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬