ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭১ বার

দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারির পরদিনই কোনো রকম বাধা ছাড়াই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছেন এক যুবক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। আটক যুবকের নাম জান্নাতুল ফেরদৌস (২২)। তার বাড়ি মেহেরপুর জেলায় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টা ২১ মিনিটে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক কোনো বাধা ছাড়াই রানওয়েতে ঢুকে পড়েন। পরে নিরপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই বিমানের কাছে চলে আসেন তিনি।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ডমেস্টিকের একটি গেইট দিয়ে বিমাবন্দরের ভেতরে এপ্রোন এলাকা পর্যন্ত যান ওই যুবক। সেখান থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।’

শাহজালাল বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবুও এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সম্প্রতি পুলিশ সদরদপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। সেই অনুযায়ী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার (২৭ এপ্রিল) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে।

এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। আগমন ও প্রস্থানের প্রতিটি ক্ষেত্রে তল্লাশি জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

আপডেট টাইম : ১১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬