ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

রাজশাহীর সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার

সাময়িক বরখাস্ত হয়েছেন রাজশাহীর দুর্গাপুরে স্থানীয় বিএনপি নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ানো দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক আলেয়া খাতুন হীরা।

রবিবার (২৬ এপ্রিল) কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক  আসাদুজ্জামান।

তিনি জানান, ঘটনার প্রকৃত বিবরণ জানতে তিনি দাওকান্দি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক এবং প্রদর্শক আলেয়া খাতুন হীরার সাথে কথা বলেছেন। তাদের উভয়কেই রবিবারের মধ্যেই লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন।

এদিকে, রবিবার বেলা সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন করেন কলেজটির শিক্ষক-কর্মচারীরা। এতে তারা বলেন, আলেয়া খাতুন একজন প্রদর্শক হয়েও শিক্ষকদের অকথ্য ভাষায় অপমান এবং দুর্ব্যবহার করেন। এছাড়া কলেজের অধ্যক্ষ কয়েকজন শিক্ষকের চলতি মাসের বেতন, ঈদের বোনাস এবং শ্রান্তি বিনোদন ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

কলেজে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দেন মানববন্ধনকারী শিক্ষকরা।

এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় স্থানীয় বিএনপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাজশাহীর সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

আপডেট টাইম : ১২:২৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬