ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১ বার

রাজধানীতে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা (কেজেএফডি)-র উদ্যোগে বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অল্প সময়ের জন্য উপস্থিত হয়ে আয়োজকদের শুভেচ্ছা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি ও শেখ মুজিবুর রহমান ইকবালকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ও টকশো ব্যক্তিত্ব এম এ আজিজ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সংগঠনের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ ও রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, সাবেক সিনিয়র জেলা জজ ফজলে ইলাহী ভূইয়া, জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. শায়েস্তা আলী খান এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর অপারেটিভ ডিরেক্টর ও নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাজহারুল ইসলামসহ অনেকে।

সংগঠনের সভাপতি এরফানুল হক নাহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ বলেন, সাংবাদিকরা পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় পরিবার ও সামাজিক পরিমণ্ডলকে যথাযথ সময় দিতে পারেন না। তাই পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং সৌহার্দ্য বিনিময়ের লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসীম।

মধ্যাহ্নভোজে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের সমাহার উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। মেন্যুতে ছিল সাদা ভাত, লতি চিংড়ি,লাউ চিংড়ি, মুড়িঘণ্ট, রুই মাছ ভাজা, আইড় মাছের কালিয়া,গ্রামের আচার, ডাল ও দধি। পুরো আয়োজনটি কিশোরগঞ্জের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উপস্থাপনা হয়ে ওঠে, যা উপস্থিত সকলকে আনন্দিত ও স্মৃতিকাতর করে তোলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬