ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার

লন্ডনে ‘দি ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর প্রিমিয়ারে এক ভিন্ন মুহূর্তে আবারও আলোচনায় এলেন অভিনেত্রী অ্যানে হ্যাথাওয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী পিপল ম্যাগাজিনে দেওয়া পুরোনো সাক্ষাৎকারে তাঁর বলা ‘ইনশাআল্লাহ’ শব্দ ঘিরে সামাজিকমাধ্যমে যে আলোড়ন তৈরি হয়েছিল, তারই ধারাবাহিকতায় এবার এক ভক্তের কাছ থেকে কোরআনের একটি কপি উপহার পান তিনি।

একটি প্রচারণামূলক সাক্ষাৎকারে বয়স, জীবনদর্শন ও ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে অ্যানে হ্যাথাওয়ে স্বাভাবিকভাবেই বলেন—‘আমি দীর্ঘ ও সুস্থ জীবন চাই, ইনশাআল্লাহ।’ তার এই মন্তব্য দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা আলোচনার জন্ম দেয়।

সেই ভাইরাল ঘটনার পর সম্প্রতি লন্ডনের প্রিমিয়ারে উপস্থিত এক ভক্ত অভিনেত্রীর হাতে কোরআন তুলে দেন। ভক্তটি জানান, সাক্ষাৎকারে ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারে অনুপ্রাণিত হয়েই তিনি এই উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাটি বিনয়ের সঙ্গে গ্রহণ করে ভক্তকে ধন্যবাদ জানান অ্যানে হ্যাথাওয়ে। পুরো মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

অ্যানে হ্যাথাওয়ে মুসলিম নন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন কোনও তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেকে আধ্যাত্মিক হিসেবে উল্লেখ করলেও নির্দিষ্ট কোনও ধর্মীয় পরিচয়ের সঙ্গে নিজেকে যুক্ত করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী

আপডেট টাইম : ০৮:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬