ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ ফজলুর রহমান আড্ডা, মাদক, দাপট:মাদকাসক্তি থেকে অপরাধে জড়াচ্ছে পথশিশুরা ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: ঠিকাদার গ্রেফতার, প্রকৌশলী বরখাস্ত নিরাপত্তা বলয়ে ভেঙ্গে সাইবার আক্রমন করছে একাধিক এআই মডেল ৪০ বছর পর এশিয়ান গেমসে লাল সবুজের ব্যক্তিগত পদক পাসপোর্ট হারালে প্রথমবার মাফ, দ্বিতীয়বার দিতে হবে বড় অংকের দণ্ড প্যাকেটের তরল দুধের দাম বাড়ল ১০ টাকা জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী জনগণের প্রতি মমতা থাকলে লংমার্চে জ্বালানি তেল অপচয় করত না বিরোধী দল: রুহুল কবির রিজভী

নতুন ছবিতে মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫
  • ৪০৮ বার

কোন ছবি মুক্তির আগেই একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হচ্ছেন লাক্স চ্যানেল আই প্রতিযোগিতা থেকে আসা মৌসুমী হামিদ। এর মধ্যে তার অভিনীত কিছু ছবির কাজ শেষ হয়েছে আবার কিছু ছবির কাজ চলছে। তারই ধারাবাহিকতায় নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন মৌসুমী। ছবির নাম ‘রক’। পরিচালনা করছেন শফিক হাসান। এ ছবিতে বিদ্যা সিনহা মীমের ছোট বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। আগামী মাসের ২ তারিখ থেকে এ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে উত্তরায়। ছবিতে বাংলাদেশ ছাড়াও কলকাতার কয়েকজন অভিনয়শিল্পী থাকারও কথা রয়েছে। এ ছবিতে মৌসুমী হামিদকে দেখা যাবে ক্যালিফোর্নিয়া প্রবাসী এক তরুণীর ভূমিকায়। আর তার বড় বোনের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। ছবির গল্পে দেখা যাবে সাংবাদিক মিম দেশে আসেন একটি বিষয়ে প্রতিবেদন তৈরি করতে। সঙ্গে আসেন ছোট বোন মৌসুমী হামিদও। ঘোরাঘুরির পাশাপাশি মৌসুমীর আরও একটি উদ্দেশ্য থাকে দেশে আসার। কিন্তু সে বিষয়ে বড় বোনসহ পরিবারের কেউ জানতেন না। দেশে এসে নানা ঘটনার শিকার হন মৌসুমী। এক সময় তার সঙ্গে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এভাবেই এগিয়ে যায় ছবিটির গল্প। ছবিটি প্রসঙ্গে মৌসুমী বলেন, অনেক সুন্দর একটি গল্পের চলচ্চিত্র এটি। আমার চরিত্রটিও চমৎকার। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ রয়েছে এখানে। তাই এটি আমার জন্য চ্যালেঞ্জের। আর এর জন্যই এখানে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি ভাল কিছু হবে। এদিকে মৌসুমী হামিদ অভিনীত প্রথম ছবি মুক্তি পেতে দুই মাসের কিছু কম সময় বাকি আছে। আসছে আগস্টের ১৪ তারিখ মুক্তি পাবে অনন্য মামুন পরিচালিত মৌসুমী অভিনীত ছবি ‘ব্ল্যাকমেইল’। এ ছবিতে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এর বাইরেও মৌসুমী অভিনীত ‘জালালের পিতাগন’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ এবং ‘লুকোচুরি প্রেমসহ আরও বেশ কিছু ছবি মুক্তি প্রতীক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ ফজলুর রহমান

নতুন ছবিতে মৌসুমী

আপডেট টাইম : ০৪:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫