ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৩০ বার

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে ওভাল অফিসে ইসরায়েল ও লেবাননের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি এই ঘোষণা দেন। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠকে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতগণও এই আলোচনায় অংশ নেন। ট্রাম্প এই বৈঠককে ‘অত্যন্ত ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে বলেন, লেবানন যাতে হিজবুল্লাহর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করে যাবে।

ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি ভবিষ্যতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে হোয়াইট হাউসে আতিথ্য দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। এই বর্ধিত ৩ সপ্তাহের সময়সীমার মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির খসড়া তৈরি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

১৬ এপ্রিল থেকে শুরু হওয়া ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই ঘোষণাটি এল। ইরান যুদ্ধের উত্তেজনার মাঝে ইসরায়েল-লেবানন সীমান্তে শান্তি বজায় রাখার এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ল

আপডেট টাইম : ১১:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬