ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্ট্যাটাসের পর লাইভে এসে যা বললেন চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫৭ বার

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে আলোচনায় থাকলেও মনোনয়ন পাননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। এরপর আসেন ফেসবুক লাইভেও।

সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান।

অভিনেত্রী লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’

নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে চমক বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগীতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’

দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’

রাজনীতির নতুন এই পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, ‘আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্ট্যাটাসের পর লাইভে এসে যা বললেন চমক

আপডেট টাইম : ১১:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬