ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর ঘোষণা ১৪ দেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
  • ৪৮২ বার

রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর সুযোগ করে দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। শুক্রবার মিয়ানমারে অবস্থিত ওই দেশগুলোর রাষ্ট্রদূতরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

তুরস্ক, অস্ট্রিয়া, বেলিজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, সুইডেন ও যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের বন্ধু দেশ হিসেবে দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় রাখাইনের মানবিক অবস্থার বিপর্যয় নিয়ে তারা উদ্বিগ্ন। সেই সঙ্গে রোহিঙ্গাদের কাছে মানবিক সাহায্য ঢুকতে না দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় ওই বিবৃতিতে।

কূটনীতিকরা অভিযোগ করেন, সামরিক

কর্মকর্তারা প্রায়ই সেখানে সাহায্য পাঠানোর সিদ্ধান্ত বাতিল করছেন অথবা বিলম্বিত করছেন।

উল্লিখিত দেশগুলোর রাষ্ট্রদূতরা যৌথ বিবৃতিতে বলেন, ‘সাহায্য দিতে বিলম্ব করায় আমরা উদ্বিগ্ন। মিয়ানমারের সব কর্তৃপক্ষকে সাহায্য পৌঁছে দিতে সকল বাধা দূর করারও অনুরোধ জানাচ্ছি। যাতে করে পূর্ণ উদ্যোমে নতুন করে সেখানে সাহায্য প্রদান শুরু করা যায়।’

বিবৃতিতে আরও বলা হয়, রাখাইনে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুসহ হাজার হাজার মানুষের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। বর্তমানে প্রায় দুই মাস যাবত তারা কোন মানবিক সহায়তা ছাড়াই টিকে রয়েছেন।

রাখাইনে ৯ অক্টোবর থেকে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নে অন্তত ৮৬ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। সহিংসতা থেকে বাঁচতে তারা বাংলাদেশ সীমান্তে ছুটে আসছেন।

জাতিসংঘ সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, ১ নভেম্বর থেকে এ পর্যন্ত ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংঘাতে প্রায় ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সংঘাতে হাজার হাজার রোহিঙ্গা ভোগান্তির শিকার হয়েছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র পিয়েরে পিরন এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি আরও জানান, সর্বশেষ এ সহিংসতার সূত্রপাতের আগে সেখানকার ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ত্রাণ সাহায্যের আওতায় ছিলেন। সরবারহ ব্যবস্থা সীমিত করে দেওয়ায় ৯ অক্টোবরের পর থেকে সেখানকার মাত্র ২০ হাজার মানুষের কাছেই ত্রাণ সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে। আর বাকি ১ লাখ ৩০ হাজার ব্যক্তির কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। সূত্র: নিউ ইয়র্ক টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর ঘোষণা ১৪ দেশের

আপডেট টাইম : ০৩:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬