ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল, পাত্রী কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল বিয়ে করেছেন। কোনো জাঁকজমক আয়োজন ছাড়াই পারিবারিক আবহে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, নিজ জন্মস্থান ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি পরিবেশে শৈশবের ভালোবাসাকেই জীবনসঙ্গী করেছেন জুবিন। তার স্ত্রী গ্ল্যামার দুনিয়ার কেউ নন।

পাত্রী সম্পর্কে কোনো তথ্য না পাওয়া গেলেও জানা গেছে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ধর্মীয় রীতি মেনে প্রেমিকাকে বিয়ে করেছেন সংগীত জগতের জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে বরাবরই গায়ক আগ্রহী হওয়ায় বিয়ের খবর তিনি প্রকাশ্যে আনেননি।

বর্তমানে কাছের মানুষদের সঙ্গেই বিশেষ দিন ও বিবাহিত জীবন উদ্‌যাপন করছেন জুবিন। তবে বিয়ে নিয়ে এখনো কোনো অফিশিয়াল মন্তব্য করেননি তিনি। আবার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর কোনো আপত্তিও জানাননি।

দেহরাদুনের ছেলে জুবিন নটিয়াল ২০১১ সালে একটি রিয়েলিটি শো থেকে পা রাখেন সংগীত দুনিয়ায়। তারপর দর্শক ও শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট গান। ভক্তদের ভালোবাসায় সিক্ত জুবিন এখন পর্যন্ত ২০০-রও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল, পাত্রী কে

আপডেট টাইম : ১২:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬