ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সাবেক বিশেষ জজ রেজাউল করিম খান চুন্নুর মায়ের ইন্তেকাল, সর্বমহলে শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার

Oplus_16908288

ঢাকা বিভাগীয় সাবেক বিশেষ জজ রেজাউল করিম খান চুন্নুর মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমার জানাজা শনিবার যোহর নামাজের পর রাজধানীর গুলশানস্থ আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

পরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গনে মাগরিব নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রিজিয়া বেগম ছিলেন এক গুণী ও পরহেজগার নারী। তিনি চৌদ্দ সন্তানের জননী—দশ পুত্র ও চার কন্যা—তারা প্রত্যেকেই শিক্ষিত এবং নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাঁর স্বামী মরহুম আব্দুর রহমান খান কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সাবেক ম্যানেজার হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।

মরহুমার সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডিআইজি নাজমুল করিম খানসহ অন্যান্যরা দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

রিজিয়া বেগমের ইন্তেকালে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সাবেক বিশেষ জজ রেজাউল করিম খান চুন্নুর মায়ের ইন্তেকাল, সর্বমহলে শোক

আপডেট টাইম : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬