ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মিঠামইনে ‘তাজুল’ ইস্যুতে প্রবাসীর স্ট্যাটাস ভাইরাল, এলাকায় তোলপাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার

Oplus_16908288

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে ‘তাজুল’ নামের এক ব্যক্তিকে ঘিরে প্রবাসী এক বাংলাদেশির ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

স্ট্যাটাসে প্রবাসী ওই ব্যক্তি অভিযোগ করে বলেন, তাজুল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ে নিজেকে খাপ খাইয়ে প্রভাব বিস্তার করে আসছেন। অতীতের বিভিন্ন রাজনৈতিক সময়েও তিনি সক্রিয় ছিলেন এবং বর্তমানেও নানা কর্মকাণ্ড ও ছবি প্রকাশের মাধ্যমে তার সক্রিয় উপস্থিতি দৃশ্যমান বলে দাবি করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দুর্দিনে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীরা আজ অবহেলিত হয়ে জেল-জুলুমের শিকার হচ্ছেন। অন্যদিকে সুবিধাবাদী একটি মহল মিছিল-মিটিংয়ে সামনের সারিতে অবস্থান নিয়ে প্রভাব বিস্তার করছে। এতে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে বলেও স্ট্যাটাসে দাবি করা হয়েছে।

এছাড়া ব্যবসা-বাণিজ্যে প্রভাব বিস্তার প্রসঙ্গে প্রবাসী ওই ব্যক্তি অভিযোগ করেন, পূর্বে আওয়ামী লীগের সময় যেভাবে বণ্টন প্রক্রিয়া চলতো, বর্তমানে বিএনপির নেতাদের ‘ম্যানেজ’ করতেও একই ধরনের ভাগাভাগির সংস্কৃতি চালু করছেন। তিনি এ পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও নেতিবাচক পরিণতির আশঙ্কা প্রকাশ করেন।

স্ট্যাটাসটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ এটিকে নির্যাতিত নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত তাজুলের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মিঠামইনে ‘তাজুল’ ইস্যুতে প্রবাসীর স্ট্যাটাস ভাইরাল, এলাকায় তোলপাড়

আপডেট টাইম : ১২:৫৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬