ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৭৩ বার

দেশের আকাশে বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে যাচ্ছে, যা আগামী কয়েকদিন আবহাওয়ায় বড় পরিবর্তন আনতে পারে। এমন তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ইতোমধ্যে দেশের একাংশে মেঘলা আকাশ ও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশ এখনো পরিষ্কার থাকলেও পরিস্থিতি দ্রুত বদলাতে পারে।

তাদের পূর্বাভাস অনুযায়ী, আজ রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ দেশের আকাশে প্রবেশ করতে পারে। এটি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এই সময় দেশের অধিকাংশ এলাকায় কমবেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ-এর উত্তরাংশে এর প্রভাব বেশি পড়তে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিবলয়ের কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তি ফিরতে পারে। তবে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

আপডেট টাইম : ০৯:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬