ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ নারী উন্নয়নের রোল মডেল : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
  • ৩০৩ বার

বাংলাদেশ এখন বিশ্বে নারী উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘বেগম রেকেয়া দিবস-২০১৬’ এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজকর্মী অ্যারোমা দত্ত এবং শিক্ষিকা বেগম নূরজাহানকে এবার রোকেয়া পদক দেয়া হয়।

পদক তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন দু’জনকে এ স্বীকৃতি দেয়া হলেও আগামীতে পাঁচজনকে রোকেয়া পদক দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তৃণমূলে

যারা সীমিত সুযোগ নিয়ে নারী জাগরণে, নারী শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্য থেকে পাঁচজনকে এ পুরস্কার দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এরই মধ্যে নারী ক্ষমতায়ন ও উন্নয়নে আমাদের সরকার ব্যাপকভাবে কাজ করেছে। আমরা ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ রিপোর্টে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে এখন ৬৮তম স্থান অধিকার করেছি। নারী রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ সপ্তম স্থান অধিকার করেছে। ‘

তিনি বলেন, বাংলাদেশে শিক্ষাসহ নানা ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের অংশগ্রহণ বেশি। এখন আবার নতুন করে ছেলেদের সংখ্যা কীভাবে বাড়ানো যায়, তা ভাবা হচ্ছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পে নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

প্রসঙ্গত, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর বেগম রেকেয়া দিবসে পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ৩৯ জন নারীকে এ পদক দেয়া হয়। এ পুরস্কারের আওতায় দুই লাখ টাকা ও ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনার একটি করে ক্রেস্ট দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

বাংলাদেশ নারী উন্নয়নের রোল মডেল : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬