ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

৮ টি যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
  • ৪২৬ বার

স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আটটি “মাল্টি রোল কম্বাট এয়ারক্রাফট (এমঅঅরসিএ)” যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশ বিমান বাহিনীকে আরও গতিশীল করার লক্ষ্যে ২০১৫-১৬ অর্থবছরের দুটি ট্রেনিং হেলিকপ্টার, একটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার সিস্টেম, একটি লং রেঞ্জ এয়ার রাডার ডিফেন্স রাডার এবং ১১টি পিটি-৬ বেসিক ট্রেইনার বিমান ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

তিনি জানান, চলতি অর্থ বছরে ছয়টি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার, দুটি মেরিটাইম সার্চ এন্ড রিস্ক হেলিকপ্টার, একটি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিশিল সিস্টেম ও একটি ইউএভি সিস্টেম ক্রয়ের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। ভবিষ্যতে আরও মাল্টি রোল কম্বাট এয়ারক্রাফট, মিডিয়াম লিফ্ট হেলিকপ্টার এবং মোবাইল প্লাস ডোপ্লার রাডার সংযোজনের পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

৮ টি যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৪২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬