ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলির প্রজ্ঞাপন জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩২ বার

বাংলাদেশ পুলিশে কর্মরত ডিআইজি পদমর্যাদার দুইজনসহ ছয় কর্মকর্তাকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অধিদফতরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এছাড়াও একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহী সারদা বিপিএ’র ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলির প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : ১০:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬