ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

২১ বছরে বহু লাশ দেখেছি, ভাবিনি শাকিল ভাইয়ের লাশ এভাবে দেখব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
  • ৫৬৭ বার

মনিরুল ইসলাম (ফেসবুক স্ট্যাটাস) ।।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সদ্যপ্রয়াত মাহবুবুল হক শাকিলকে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের স্ট্যাটাসটি পূর্বপশ্চিমের পাঠকদের জন্য হুবুহু নিচে তুলে ধরা হলো।

খুব যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাও নয়, হল কিংবা ডির্পার্টমেন্ট ছিল ভিন্ন। কিন্তু তাঁর কন্ঠে যখন শ্লোগান উচ্চারিত হতো এবং অপরাজেয় বাংলার পাদদেশ বা মধুর ক্যান্টিনের সামনে মিছিলোত্তর কিংবা মিছিলপূর্ব সমাবেশে তাঁর বক্তৃতা শুনতাম ভীষণ মুগ্ধ হতাম! শিক্ষাজীবন শেষে কিংবা কর্মজীবনের প্রথম কয়েকবছরে তাঁর সাথে আমার বিশেষ কোন স্মৃতি নেই! ২০০৩ সালের প্রথম দিক থেকেই তাঁর সাথে আবার যোগাযোগ গড়ে ওঠে।

প্রফেশনাল হ্যাজার্ডের বিষয়ে কখনো কখনো কথা হতো তবে দেখা হয়েছে খুবই কম। ২০০৭ এ ঢাকায় বদলী হয়ে গেলাম, পাথর সময় কিন্তু যোগাযোগ ঘনিষ্ঠ হয়ে ওঠে। তারপর থেকেই আমি ছিলাম তাঁর স্নেহধন্য ছোটভাই। কীইবা এমন বয়স, এক দু’বছরের বড় কিন্তু আচরণে ছিলেন একেবারেই মুরুব্বী। সেভাবে কখনো প্রয়োজন পড়েনি তবে সব সময়ে জানতাম যেকোন প্রয়োজনে অকপটে এগিয়ে আসবেন সেই বড় ভাই। দেখা হলেই বলতেন, ‘বউমা কেমন আছে রে?’ টেলিফোন কথোপকথনের স্মৃতিই আমার বেশী। এতো আন্তরিকভাবে সম্বোধনের সম্পর্ক আমার হাতে গোনা।

গতকাল টেলিভিশনের স্ক্রলে যখন সংবাদটি প্রথম দেখলাম বুঝতেই পারছিলাম না কি করবো! প্রথমে ভাবলাম যাব না! তাঁর যে স্মৃতি আমার হৃদয়ে আছে সেটিই ধারন করবো, সে স্মৃতি নষ্ট করবো না! কিন্তু পারলাম না, শেষ পর্যন্ত পেশাগত কারনেই যেতে হলো। গত ২১ বছরে একই কারনে অসংখ্য মৃতদেহের কাছে যেতে হয়েছে, কখনো ভাবিনি তাঁর কাছে এভাবে যেতে হবে, এভাবে তাঁকে দেখবো!

সবাইকেই যেতে হবে কিন্তু এভাবে কেউ চলে যায়! যেখানেই যান, ভাল থাকুন, শাকিল ভাই!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

২১ বছরে বহু লাশ দেখেছি, ভাবিনি শাকিল ভাইয়ের লাশ এভাবে দেখব

আপডেট টাইম : ১২:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬