ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২৭ বার

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও আগামী স্থানীয় সরকার নির্বাচনের জোর প্রস্তুতি হিসেবে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে এই কমিটি গঠনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনাপত্রে এসব কথা বলা হয়। আজ শনিবার দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, পূর্ণাঙ্গ কমিটি দেওয়া সম্ভব না হলে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা যাবে। ওই আংশিক কমিটি পরবর্তী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

যেসব উপজেলায় ইতোমধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে অথবা আগামী দিনে গঠন করা হবে, সেসব কমিটিকে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু করতে বলা হয়েছে।

উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে কয়েকটি নীতিমালাও নির্ধারণ করেছে এনসিপি। এতে বলা হয়েছে, উপজেলা আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। সদস্যসচিবের বয়স ৩৫ বছরের বেশি হলে ভালো, তবে কোনোভাবেই ৩০ বছরের নিচে কাউকে এ পদে রাখা যাবে না।

যারা ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অথবা সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন, তাদের আহ্বায়ক বা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে অন্তত একজনের বাসা শহর বা শহরের আশপাশে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দুজনেরই শহর বা শহরের আশপাশে বসবাস হলে তা ভালো বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, পরিচিতি, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সংগঠনের প্রতি আনুগত্যশীলতা রয়েছে এমন পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বিবেচনায় নেওয়ার নির্দেশ দিয়েছে দলটি।

কমিটিতে প্রতিনিধিত্বের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে এনসিপি। প্রতিটি উপজেলা কমিটিতে ন্যূনতম ৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি অঞ্চলভিত্তিক বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর সব জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবকে উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে লিখিত প্রতিবেদন দিতে হবে।

দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং স্থানীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে প্রস্তুত করার অংশ হিসেবে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

আপডেট টাইম : ০১:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬