ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘আমার দেশ’-এর প্রতিবেদন বানোয়াট দাবি, ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে তথ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ০ বার

Oplus_16908288

‘দৈনিক আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত “বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা” শীর্ষক সংবাদকে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ১৬টি কেন্দ্র ও উপকেন্দ্রে অত্যাধুনিক ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপনের কাজ চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের সময় থেকেই প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং প্রি-শিপমেন্ট ইন্সপেকশন কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে যন্ত্রপাতি ক্রয়, সরবরাহ ও পরিচালনার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা।

এতে আরও উল্লেখ করা হয়, প্রশিক্ষণ ও প্রি-শিপমেন্ট ইন্সপেকশনের ব্যয় ডিপিপির মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে এবং এতে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক সংশ্লেষ নেই। সংশ্লিষ্ট শর্ত অনুযায়ী, এসব কার্যক্রম সম্পন্ন না হলে নির্ধারিত অর্থ কর্তনযোগ্য এবং তা ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। ফলে উল্লিখিত বিদেশ সফরে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির ৮০ শতাংশ ভৌত কাজ এবং ৯৫ শতাংশ আর্থিক অগ্রগতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এছাড়া, সংবাদে প্রকল্পটি ‘পতিত আওয়ামী লীগ সরকারের সময় গৃহীত’ বলে উল্লেখ করাকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী সরকারের সময় গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলো অন্তর্বর্তী সরকারের সময়েই বাতিল করা হয়েছে।

জনমনে বিভ্রান্তি এড়াতে ‘আমার দেশ’ পত্রিকাকে যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘আমার দেশ’-এর প্রতিবেদন বানোয়াট দাবি, ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে তথ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আপডেট টাইম : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬