ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

দশম সংসদের ১৩তম অধিবেশন যা ছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
  • ২৬৯ বার

জাতীয় সংসদের ১৩তম অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরমধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তার আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী ভাষণ দেন।

দশম জাতীয় সংসদের ১৩তম এই অধিবেশন ৪ ডিসেম্বর শুরু হয়। মোট ৫টি কার্যদিবসের এ অধিবেশনে ৫টি বিল পাস হয়। আইনপ্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ১৩৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৬টি গৃহীত হয়।

এছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৯২টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ৬৮টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা এক হাজার ৫২৭টি প্রশ্নের মধ্যে ৬৯২টি প্রশ্নের জবাব দেন।

স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা, সংসদ উপনেতা, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সব সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্য, মিডিয়ার কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সমাপনী ভাষণের পর স্পিকার দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

দশম সংসদের ১৩তম অধিবেশন যা ছিল

আপডেট টাইম : ১২:০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬