ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ : ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৮৩ বার

চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ২৫ এপ্রিল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী।

তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মুঠোফোনে সালাউদ্দিন আহম্মদ ফোন করে এ তথ্য নিশ্চিত করেন। ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এসে আমিরের সাথে সাক্ষাৎ করবেন।

এ সফরকে ঘিরে ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা।

সচেতন মহল মনে করেন, ফটিকছড়ি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। প্রধানমন্ত্রীর এই সফর শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়, এটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সাথে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

ফটিকছড়িতে প্রধানমন্ত্রী আসবেন – এটা আমাদের জন্য গর্বের বিষয়। তবে আমরা চাই, এই সফরের মাধ্যমে এলাকার উন্নয়নেও যেন নতুন উদ্যোগ আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তৈরি হয়েছে বহুমাত্রিক আলোচনা। ২৫ এপ্রিলের এই সাক্ষাৎ দেশের রাজনীতিতে নতুন কোনো বার্তা দেয় কিনা – সেদিকেই এখন সবার দৃষ্টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ : ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট টাইম : ১০:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬