ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত সচিব পদে রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
  • ৪০২ বার

প্রশাসনের ১০ অতিরিক্ত সচিব পদে রদবদল আনা হয়েছে। এদের মধ্যে সরকারি চারটি সংস্থার মহাপরিচালকও আছেন।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিট, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনে একজন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

পর্যটন করপোরেশনের পরিচালক এম মওদুদুর রশিদ সফদারকে বার্ডের মহাপরিচালক করা হয়েছে। বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আবুল কালাম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটে এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মস পরিদফতরের নিবন্ধক মো. আতিকুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অতিরিক্ত সচিব এএস শামীম আহমেদকে ভূমি আপীল বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন মাহমুদা মিন আরাকে পিএসসির অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্তকে অর্থ বিভাগে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ারকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামুল হককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত সচিব পদে রদবদল

আপডেট টাইম : ১১:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬