ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মার্চে এলো দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩৯ বার

বিদায়ী মার্চ মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি মার্কিন ডলারের বেশি। দেশের ইতিহাসে একক কোনো মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স এটি। আজ বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের মার্চে রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ৩০১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার। গত বছরের মার্চে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

এর আগে দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে। ওই মাসটিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের ডিসেম্বরে। ওই মাসে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ডলার। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত জানুয়ারিতে। যার পরিমাণ ছিল ৩১৭ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, গত মার্চে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৬৪ কোটি ৫০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি দুই লাখ ৮০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে এক কোটি ২০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে গত মার্চে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫৮ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৮৩ লাখ ৬০ হাজার ডলার।

অন্যদিকে, গত মার্চে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা সাতটি। এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুইটি বেসরকারি ব্যাংক ও চারটি বিদেশি ব্যাংক। মার্চে এই সময়ে বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এছাড়া বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় কোনো প্রবাসী আয় আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মার্চে এলো দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

আপডেট টাইম : ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬