ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায় জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

প্রশাসনে বড় রদবদল : দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, দুজনকে প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৬ বার

সরকার দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এছাড়া, আরও দুই সচিবকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন সচিবের প্রত্যাহার আদেশ বাতিল করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) এ বিষয়ে পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন কানিজ মওলা। কানিজ মওলা সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। গত ২৫ মার্চ তাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে বদলি করা হয়েছিল।

অন্যদিকে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, গত ২৫ মার্চ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। আজ (২৯ মার্চ) সেই প্রজ্ঞাপনটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গত ২৫ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। আজ (২৯ মার্চ) তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

প্রশাসনে বড় রদবদল : দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, দুজনকে প্রত্যাহার

আপডেট টাইম : ১০:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬