ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গ্রাহকের তথ্য সুরক্ষিত, দাবি স্বপ্নের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৪৬ বার

দেশের শীর্ষ রিটেইল চেইন স্বপ্ন-এ সাইবার হামলার ঘটনায় গ্রাহকের তথ্য সুরক্ষিত রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহক তথ্য ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়লে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয় স্বপ্ন কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালের ২০ আগস্ট একটি আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার গ্রুপ তাদের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে। তবে ওই দাবিকে ‘অযৌক্তিক ও বেআইনি’ উল্লেখ করে কোনো ধরনের আপোষে যায়নি স্বপ্ন। তারা জানায়, অপরাধীদের সঙ্গে আর্থিক সমঝোতা তাদের নীতি ও মূল্যবোধ পরিপন্থি।

ঘটনার পরপরই বিষয়টি এসিআই লিমিটেডের এমআইএস বিভাগকে জানানো হয়। পরবর্তীতে বিভাগের তত্ত্বাবধানে একটি বিস্তারিত অডিট পরিচালনা করে সিস্টেমের দুর্বলতা শনাক্ত ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বপ্নের দাবি, গ্রাহকের তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যে তাদের আইটি অবকাঠামো আরও শক্তিশালী করা হয়েছে। এর মধ্যে রয়েছে নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল স্থাপন, সার্ভার সুরক্ষায় উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থা এবং সব আউটলেট ও হেড অফিসে আধুনিক এন্ডপয়েন্ট প্রোটেকশন নিশ্চিত করা।

এছাড়া ২৪ ঘণ্টা নেটওয়ার্ক মনিটরিংয়ের জন্য দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের আউটলেট কার্যক্রম একটি সুরক্ষিত অফলাইন ও ইন্ট্রানেট ব্যবস্থায় পরিচালিত হওয়ায় সেবা কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

এ ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিটসহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

স্বপ্ন আরও জানায়, লকবিট ও কিলিনের মতো আন্তর্জাতিক হ্যাকার গোষ্ঠীর হামলার শিকার বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠান হলেও তারা শুরু থেকেই স্বচ্ছতা বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করছে।

গ্রাহকদের প্রতি সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, অজানা নম্বর থেকে আসা কল বা মেসেজে কোনো ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য শেয়ার না করা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং কোনো অবস্থাতেই পাসওয়ার্ড বা ওটিপি না দেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

স্বপ্ন জানায়, গ্রাহকদের আস্থা ধরে রাখতে তারা সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কাজ চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গ্রাহকের তথ্য সুরক্ষিত, দাবি স্বপ্নের

আপডেট টাইম : ০৯:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬