ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল সালাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫০ বার

Oplus_16908288

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দিলে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের।”

শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকার প্রায় দেড় হাজার বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

প্রশাসক মো. আবদুস সালাম আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশের মালিকানার দাবিদার হওয়া সত্ত্বেও সবসময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে ঢাকার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের স্বচ্ছল করার দায়িত্ব ডিএসসিসি গ্রহণ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এরপর মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে একাত্তরের স্মৃতিচারণ করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ও খ্যাতিমান শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল সালাম

আপডেট টাইম : ০১:১৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬