ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল সালাম ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, দুর্ভোগের যেন শেষ নেই যুদ্ধে লন্ডভন্ড শ্রমবাজার, অনিশ্চয়তায় হাজারো প্রবাসী কর্মী শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা: আগে এগিয়ে অপু, পরে বুবলী হঠাৎ গাড়ি থামিয়ে নিজে কবরে নেমে লাশ দাফন করলেন তথ্য প্রতিমন্ত্রী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জনকল্যাণে জিয়ার ‘গ্রাম সরকার’: বিকেন্দ্রীকরণে গ্রামীণ উন্নয়নের সম্ভাবনা মদনে সীমানা বিরোধে প্রাণহানি, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটের অভিযোগ মিঠামইন বাহেরচরে ডাকাত চক্রের তাণ্ডব: এক রাতে ৪ বাড়িতে হানা, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণ-সম্পদ চুরি  যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম

সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২ বার

Oplus_16908288

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবেই যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি দলীয় এই কার্যালয়ে আসেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাফেরা বাধাগ্রস্ত করা যাবে না।’ এ সময় তিনি দ্রুত সড়ক ফাঁকা করে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দলীয় কার্যালয়ে এলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় সম্ভব হবে। ‘আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারব, না থাকলে পারব না,’—যোগ করেন তিনি।

ধৈর্য ধারণের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।’ তিনি উল্লেখ করেন, দেশে নানা সমস্যা রয়েছে—এসব বিষয়ে মানুষকে বোঝাতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহায়তা করতে হবে।

তিনি বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। তাই কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন জনগণের কষ্ট বা অসুবিধা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বক্তব্যের একপর্যায়ে সড়ক স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের এখন প্রথম কাজ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করা।’ পাশাপাশি তিনি সতর্ক করেন, ভবিষ্যতেও পরিস্থিতি স্বাভাবিক রাখা না হলে তার পক্ষে সেখানে আসা কঠিন হয়ে পড়বে।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তিনি কার্যালয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল সালাম

সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট টাইম : ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬