ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার দেবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৪৬ বার

অবৈধভাবে তেল মজুতের সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পর্যায়ে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই ভিজিল্যান্স টিম কাজ করবে। তারা ডিপো, পেট্রোল পাম্প থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি করবে।

সরকার আরও জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানাসহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

এছাড়া, অবৈধ মজুতদারি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার দেবে সরকার

আপডেট টাইম : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬