ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

আগামী মাসে সংরক্ষিত নারী আসনের তফসিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৯৩ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন এপ্রিল মাসে। এ জন্য আগামী মাসেই তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে ইসি যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোও তাদের মনোনীত নারীদের তালিকা প্রস্তুত করছে, যা শিগগিরই ইসিতে পাঠানো হবে।

নিয়মানুযায়ী সংসদ নির্বাচনে বিজয়ী প্রতি ৬টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পাওয়া যায়। সে হিসাবে এবার বিএনপি এককভাবে ৩৫টি আসনে তাদের মহিলা সদস্য নির্বাচিত করার সুযোগ পাবে। অন্যদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির অনেক নেতা নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এবার স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ের হার অনুযায়ী একটি সংরক্ষিত আসন পাওয়ার কথা। বাকিগুলো জামায়াত জোটের দলগুলো থেকে নির্বাচিত হবে। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরাও থাকবেন।

এরপর ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা মাথায় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদের প্রথম অধিবেশন বসার আগেই সংসদ সচিবালয় থেকে ২৯৭ জন সংসদ সদস্যের তালিকা ইসিতে পাঠানো হয়েছে। সংসদ নির্বাচনে কোন দল কয়টি আসন পেয়েছে, জোট রয়েছে কিনা, সংশ্লিষ্ট দলগুলোকে এরই মধ্যে এসব তথ্য পাঠিয়েছে ইসি। সে অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হবে। তফসিল ঘোষণা করা হবে এরপর। ইসি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের যে কোনো দিন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি পাবে দলটি। এ ছাড়া স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা সাতটি আসন পেয়েছেন। ফলে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আগামী মাসে সংরক্ষিত নারী আসনের তফসিল

আপডেট টাইম : ১১:৪৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬