ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নারায়ণগঞ্জে নির্বাচনী ‘বিতর্কে’ আইভী-সাখাওয়াতে সৌহার্দ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
  • ২৮৪ বার

নির্বাচনী প্রচারে ব্যস্ততার মধ্যেও টেলিভিশনের নির্বাচনী প্রচারে এক মঞ্চে এলেন দুই প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান। নির্বাচনী বিতর্কে সচরাচর একে অপরের বিরুদ্ধে সচরাচর যেমন আক্রমণাত্মক মনোভাব আর বক্তব্য দেখা যায়, এই বিতর্কে ছিল না সেই ঝাঁঝ। একে অন্যের মৃত্যু সমালোচনা করলেও ব্যক্তিগত কোনো আক্রমণ দেখা যায়নি এক ঘণ্টার এই অনুষ্ঠানে।

প্রেসক্লাবে বিকাল সাড়ে চারটায় একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে দুই প্রার্থী ভোটের প্রচারে নামার পর প্রথমবারের মতো মুখোমুখি হন।

প্রথমে দেখা হলেই একে অপরকে অভ্যর্থনা জানান, করমর্দন করেন। করেন কুশল বিনিময়। এরপর উপস্থিত দর্শক আর টক শোর সঞ্চালকের নানা প্রশ্নের জবাব দেন।

এই টক শোতে নারায়ণগঞ্জের উন্নয়ন, খাল ভরাট, সন্ত্রাসসহ নানা প্রসঙ্গ উঠে আসে। দুই প্রার্থীই বলেন, তারা সব সময় নারায়ণগঞ্জবাসীর পাশে থেকেছেন, তাই নগরবাসী তাকেই বেছে নেবে।

ভোটাররা আপনাকে কেন বেছে নেবে?-টকশোর সঞ্চালক দুই প্রার্থীকেই একই প্রশ্ন করেন। জবাবে আইভী বলেন, ‘আমি ১৩ বছর ধরে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি। আট বছর ছিলাম পৌরসভার চেয়ারম্যান বা মেয়র আর গত পাঁচ বছর ছিলাম মেয়র। সিটি করপোরেশন হওয়ার পর সিদ্ধিরগঞ্জ ও বন্দরের অনুন্নত দুটি এলাকা আমার এলাকায় যুক্ত হয়েছে। সেখানে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। আমি কোনো দুর্নীতি করিনি, সব সময় সত্য কথা বলেছি। নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। নিজের দায়িত্ব এক দিনের জন্যও ফাঁকি দেইনি। আমার উন্নয়ন, নিষ্ঠা ও সসতার জন্য মানুষ আমাকে নির্বাচিত করবে।’

একই প্রশ্নের জবাবে বিএনপির সাখাওয়াত হোসেন খান বলেন, ‘সাত খুন ছাড়াও বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমি সব সময় সোচ্চার ছিলাম। বিশেষ করে সাত খুনের পর নারায়ণগঞ্জের আইনজীবী, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিতভাবে আন্দোলন করেছি সন্ত্রাসের বিরুদ্ধে। এ কারণে জনগণ আমাকে বেছে নেবে।’

এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হচ্ছে কোনো সিটি করপোরেশনে। টক শোর সঞ্চালক দুই প্রার্থীকে প্রশ্ন করেন ব্যক্তি ইমেজ নাকি দলের প্রতীকের কারণে তাকে ভোট দেবে।

জবাবে আইভী বলেন, তার কাছে দুটিই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এই নৌকা আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর আর শেখ হাসিনার। নৌকার একটি আবেদন আছে। পাশাপাশি আমি যে উন্নয়ন করেছি, সেই ইমেজ ও সততা মিলিয়েও মানুষ নৌকাকে বেছে নেবে।’

সাখাওয়াত বলেন, তিনি সব সময় নারায়ণগঞ্জে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন। এ কারণে ভোটাররা তাকে এমনিতেই ফেরাতেন না। তার ওপর মানুষ প্রায় ১০ বছর ধরে ‘ভোটাধিকার প্রয়োগ করতে পারায়’ সরকারের ওপর ক্ষুব্ধ। এসব কারণে এবার মানুষ ধানের শীষে ভোট দেবে।

টক শোতে আইভীর বিরুদ্ধে জলাশয় ভরাট করার অভিযোগ তোলেন সাখাওয়াত। তিনি বলেন, মেয়র থাকাকালে আইভী গত পাঁচ বছরে বোয়ালিয়া ও ভোট খাল ভরাট করে ১০০ ফুটের রাস্তা করেছেন।

অভিযোগের ভাষার মতো আইভীর জবাবও ছিল অনেকটা নরম। তিনি বলেন, ‘আপনি একজন আইনজীবী হয়ে এ ধরনের বেঠিক কথা বলতে পারেন না, আমি কোনো খাল ভরাট করে রাস্তা বানাইনি। বন্দরে যে সড়ক নির্মাণ হয়েছে, সেটা খালের জমি ছিল না। রাস্তার জন্যই নির্ধারিত ছিল। সেটি মজা পুকুর ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জে নির্বাচনী ‘বিতর্কে’ আইভী-সাখাওয়াতে সৌহার্দ্য

আপডেট টাইম : ১২:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬