ঋতু পরিক্রমায় প্রতি বছরের মত এসেছে শীত। রাজধানীতে একটু কম হলেও সারাদেশেই এখন কনকনে শীত। শীতের আগমনে গ্রামে চলছে নানা উৎসব। শীতের এই উৎসব রাঙিয়ে তুলতে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল ।
‘হিমেল হাওয়া’ নামে ১২ পৃষ্ঠার এই ভার্চুয়াল সংস্করণে থাকছে লাইফস্টাইল, খাবার, ভ্রমণ, পিঠা উৎসব, অতিথি পাখি ও শীত নিয়ে নানা নিবন্ধ।
‘বিশেষ ঋতুগুলোতে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা বা লেখা প্রকাশ করলেও অনলাইন নিউজ পোর্টালগুলো কেবলই বিশেষ লেখা প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবার শীতের আগমনে জাগো নিউজ প্রথমবারের মত প্রিন্ট ম্যাগাজিনের আদলে বিশেষ সংখ্যা প্রকাশ করছে।’
‘হিমেল হাওয়া’র সম্পাদক বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালের পাঠকের জন্য একটু বৈচিত্র্য আনতেই আমাদের এই আয়োজন। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার থেকে খুব সহজেই হিমেল হাওয়ার লেখাগুলো পড়া যাবে।’
হিমেল হাওয়া পড়তে ভিজিট করুন হিমেল হাওয়া
Reporter Name 
























