ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে লাল–সবুজের গুগল ডুডল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩ বার

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। আমাদের গৌরবময় স্বাধীনতা অর্জনের পথে ইতিহাসখচিত এদিনকে উদ্‌যাপন করতে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগল সার্চ বক্সের ওপর থাকা গুগলের লোগো সেজেছে বাংলাদেশের লাল–সবুজের পতাকায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে দেখা যাচ্ছে নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ছে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকার ‘ডুডল’।

গুগলের সার্চ বক্সের ওপরে প্রদর্শিত ডুডলে ট্যাপ করলে ফলাফল পেজে বাংলাদেশের স্বাধীনতা দিবসসংক্রান্ত বিভিন্ন লেখার ওয়েবসাইট দেখা যাচ্ছে। গুগল ডুডলের পেজে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে গুগলের ডুডল তৈরি–সংক্রান্ত একটি লেখাও প্রকাশিত হয়েছে। সেই লেখায় সংক্ষেপে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও স্বাধীনতা পদক সম্পর্কে বর্ণনা রয়েছে। লেখার সবশেষে বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছে গুগল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবসে লাল–সবুজের গুগল ডুডল

আপডেট টাইম : ১০:৩৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬