ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৮৭ বার

দেশে জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে, এটি আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়।

সাধারণত দেশে জ্বালানি তেলের ১৫ দিনের মজুত থাকে, কিন্তু বর্তমানে এক মাসের মজুত রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রধানমন্ত্রী আজ দিনভর ব্যস্ত ছিলেন। সকালে জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী ছিলেন। আন্তর্জাতিক যে ক্রাইসিস আমরা জানি—সরকার আসলে কী ভাবছে? প্রধানমন্ত্রী আসলে কী বলছেন? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি রিভিউ করার জন্য সরকারি যত সামর্থ্য আছে, সব কিছু যাচাই করেছেন। তিনি দেখেছেন যে কীভাবে চলছে, কাজ কী কী অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কী অবস্থা আছে। আমি জাস্ট সংক্ষেপে এটুকু বলতে পারি যে, আমাদের এর আগে জেনারেলি (সাধারণত) ১৫ দিনের একটা মজুত থাকত। তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিশিয়েন্ট (পর্যাপ্ত) রয়েছে।’

মানুষ আতঙ্কে তেল কিনছে জানিয়ে নাসিমুল গনি বলেন, ‘এগুলো (জ্বালানি তেল) তো অতিরিক্ত কিনলে নষ্টই হবে বলে মনে হয়। তো এগুলো হচ্ছে কিছু। তো সেটা হয়তো আর কয়েকদিন পর কেটে যাবে মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে। সরকার থেকে আগামীতে শিগগির যে প্ল্যান নেওয়া হয়েছে, তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে।’

কত দিনের মজুত আসলে আছে, ১৫ দিনের কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘না, এখন এক মাসের—এক মাসের মতো আছে আমার কাছে।’

জেট ফুয়েলের যেহেতু দাম বেড়েছে, তো সে ক্ষেত্রে কি মানে মানুষ প্যানিকড হচ্ছে যে তেলের দাম বাড়তে পারে? এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, জেট ফুয়েলের দাম সবকিছুরই তো বাইরে দাম বেড়েছে না? এখন জেট ফুয়েলের দাম যদি আমরা… এটার কতগুলা ব্যাপার আছে। না হলে এখানে তো অন্য দেশের এয়ারলাইন্সও আসে। আসে না বাংলাদেশে? তারা তেল ফুরিয়ে গেলে কি ভারত থেকে তেল নিয়ে আসে? তা তো করে না, এখান থেকে কেনে। তখন আমরা লসে পড়ে যাই। সেজন্য বিমান তো ব্যবসা আন্তর্জাতিক যে রেট আছে সেই রেটে চলছে।’

এক মাসের মজুত কোন কোন তেলের আছে- জানতে চাইলে তিনি বলেন, ‘সব তেলেরই আছে।’

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, যেগুলো মিস করছি (চুক্তির পরও পাওয়া যাচ্ছে না) আমরা, এগুলো স্পট মার্কেট থেকে কিনতে হয়। এটা যখন আসে, সিদ্ধান্তটা দিতে হয় তাদের ১০ ঘণ্টার মধ্যে। ফলে এগুলো ইয়ে করার পর ঝট করে মিটিংটা করতে হয়। এলে আমরা খুব বেশি সময় পাই না এটার জন্য।

জ্বালানি তেলের দাম বাড়ানোর গুজব শোনা যাচ্ছে- এ বিষয়ে তিনি বলেন, ‘এ সম্বন্ধে আমি অবগত নই এবং এরকম কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। তাহলে তো প্রথম দিকেই করতে পারত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট টাইম : ০৯:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬