ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১ বার

ঈদুল ফিতরের পর প্রথম কর্মদিবসে টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) ঠিক সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে নতুন ১ নম্বর ভবনে দপ্তরে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। রাত ৭টা ৫০ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন।‌ সে হিসেবে এদিন তিনি ১০ ঘণ্টা ৪৯ মিনিট অফিস করেন।

গত ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে শুরু হয় সরকারি ছুটি। সোমবার (২৩ মার্চ) পর্যন্ত টানা ৭ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসে আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।

jagonews24

এরপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টা বাজার পর বাইরের তৎপরতা দেখে কয়েকবারই মনে হয়েছিল প্রধানমন্ত্রী বের হচ্ছেন। তার প্রটোকলের গাড়িগুলো প্রস্তুত হচ্ছিল, মোটরসাইকেলগুলো প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে পিজিআর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান নেয়। কিন্তু প্রধানমন্ত্রী বের হননি।

সন্ধ্যার কিছু পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে বেরিয়ে যেতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর টানা এত সময় ধরে অফিস করাকে সচিবালয়ে উপস্থিত অনেকেই ‘বিরল ঘটনা’ হিসেবে অভিহিত করেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে দলটি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হন নতুন সরকারের প্রধানমন্ত্রী।

jagonews24

রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, এক মাসের কিছু বেশি সময়ে তারেক রহমান তার কাজের মাধ্যমে আন্তরিকতার প্রমাণ রাখতে পেরেছেন। এরই মধ্যে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানি প্রদানসহ বড় বড় কয়েকটি নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেন।

দায়িত্ব নেওয়ার পর থেকে মূলত সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬