ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বাংলাদেশের ইতিহাস জানলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন দুই জাদুঘর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৬৪ বার

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর এবং গণভবনে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) তিনি এ দুটি জাদুঘর ঘুরে দেখেন।

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডিয়ান ডাও। এ সময় তিনি জাদুঘরের ‘শিখা চির-অম্লান’-এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে অবগত হন।

মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও সংগ্রাম সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ থেকেই রাষ্ট্রদূত এই পরিদর্শন করেন। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর আর্থিক সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বাংলাদেশের ইতিহাস জানলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন দুই জাদুঘর

আপডেট টাইম : ০৯:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬