ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ২২ বার

সাত দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল ৯টায় সচিবালয়ে আসেন। মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন তিনি।

এরপর সকাল ১০টায় আইএমএফ এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টায় অর্থনৈতিক শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার সঙ্গেও আজকে বৈঠক রয়েছে তারেক রহমানের।

সচিবালয়ে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত  প্রধানমন্ত্রীর আরও কয়েকটি মিটিং রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬