ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৪০ বার

Oplus_16908288

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় প্রভাবমুক্ত থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা গাফিলতি বরদাস্ত করা হবে না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কোনো কর্মকর্তা যদি দলীয় দৃষ্টিভঙ্গি বা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটান, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে জনকল্যাণে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

কৃষি খাতের প্রসঙ্গ টেনে আব্দুল বারী বলেন, দেশে আলুর চাহিদা প্রায় ১ কোটি টন হলেও উৎপাদন ১ কোটি ২০ লাখ টনেরও বেশি। ফলে উদ্বৃত্ত আলুর সুষ্ঠু সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য সরকার বিকল্প পরিকল্পনা হাতে নিচ্ছে, যাতে কৃষকরা ন্যায্যমূল্য পান এবং ক্ষতির মুখে না পড়েন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

আপডেট টাইম : ০১:১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬