ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ২৯ বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও অন্যায় শালিসমুক্ত সমাজ গড়াই সরকারের অঙ্গীকার। তিনি বলেন, “মানুষের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

রোববার (২২ মার্চ) দুপুরে মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া জনগণের কল্যাণমূলক প্রতিশ্রুতিগুলো তারেক রহমানর নেতৃত্বে ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামেলি কার্ড চালু, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন এবং দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার গঠনের এক মাসের মধ্যেই বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন অবহেলিত ছিল। প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নসহ জীর্ণশীর্ণ সেতু সংস্কার এবং এলাকার বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক নূরুন্নবী শিহাব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ স্থানীয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

আপডেট টাইম : ০৯:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬