ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন বুশরা ও নওশিন রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায়

হাদি হত্যা: আরও ১৪ দিনের জেল হেফাজতে ফয়সাল ও আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৬৭ বার

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। তারা দু’জনেই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যায় অভিযুক্ত।

আজ রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই নির্দেশ দেন।

হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ’র জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে, ১৪ দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে যান তারা। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্ততাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে সেই ফিলিপ সাংমাকে-ও গ্রেফতার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হাদি হত্যা: আরও ১৪ দিনের জেল হেফাজতে ফয়সাল ও আলমগীর

আপডেট টাইম : ০৪:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬