ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হোয়াটসঅ্যাপে ‘গেস্ট চ্যাটস’ ফিচার, অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে মেসেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৭৮ বার

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার ‘গেস্ট চ্যাটস’ চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট না থাকলেও অন্য ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা যাবে।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি বিশেষ লিঙ্ক তৈরি করতে পারবেন। সেই লিঙ্ক শেয়ার করলে প্রাপক কোনো অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি চ্যাটে যুক্ত হতে পারবেন। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করা হয়েছে, ফলে বার্তার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকবে। প্রতিটি গেস্ট ব্যবহারকারীর জন্য আলাদা আইডি তৈরি হয়, যা এনক্রিপশনে ব্যবহৃত হয়।

তবে ‘গেস্ট চ্যাটস’-এ কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে। এতে গ্রুপ চ্যাট, ছবি বা ভিডিও শেয়ারিং, ডকুমেন্ট, স্টিকার, জিআইএফ, ভয়েস মেসেজ কিংবা কলিং সুবিধা থাকবে না। এটি কেবল টেক্সট মেসেজিংয়ের জন্য ব্যবহৃত হবে।

চ্যাট লিঙ্কটি এসএমএস, ই-মেইল বা অন্যান্য অ্যাপের মাধ্যমে সহজেই শেয়ার করা যাবে। প্রয়োজনে অতিথি ব্যবহারকারীকে ব্লক করার সুবিধাও থাকবে। তবে এই চ্যাট স্থায়ী নয়—১০ দিন কোনো কার্যক্রম না থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং নতুন করে লিঙ্ক তৈরি করতে হবে।

এদিকে, শিশু ও কিশোরদের জন্যও প্ল্যাটফর্মটিকে নিরাপদ করতে উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। ‘কিডস ভার্সন’ নামে আলাদা একটি সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে, যেখানে প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে ব্যবহার সীমিত থাকবে। এতে সাধারণ সংস্করণের অনেক ফিচার থাকবে না, মূল লক্ষ্য থাকবে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হোয়াটসঅ্যাপে ‘গেস্ট চ্যাটস’ ফিচার, অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে মেসেজ

আপডেট টাইম : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬