ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইরান থেকে ঢাকায় ফিরছেন ১৮৬ বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৫৮ বার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে শুক্রবার (২০ মার্চ)ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক ঢাকা উদ্দেশে রওনা দিয়েছেন। প্রত্যাবাসনকারীরা ইরান থেকে স্থল পথে সীমান্ত পার হয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে রাজধানীর শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা বাংলাদেশ সময় শুক্রবার রাত দেড়টায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, তেহরান, আঙ্কারা, নয়াদিল্লি ও জেনেভায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসসমূহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানের সহায়তায় এই জরুরি প্রত্যাবাসন উদ্যোগটি সম্পন্ন করছে।

এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করায়, বাংলাদেশ সরকার ইরান ও আজারবাইজানের সরকার এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইরান থেকে ঢাকায় ফিরছেন ১৮৬ বাংলাদেশি

আপডেট টাইম : ১০:০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬