ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬
  • ৩৯৪ বার

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কবি এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে জাতি একজন বঙ্গবন্ধু প্রেমিক ও দক্ষ সংগঠককে হারালো।

তিনি আরও বলেন, একজন ছাত্রনেতা হিসেবে শাকিল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে মাহবুবুল হক শাকিল
প্রধানমন্ত্রীর সঙ্গে মাহবুবুল হক শাকিল

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের সামদাদো রেস্টুরেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল (৪৮)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাকিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ১১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬