ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন বুশরা ও নওশিন রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায়

ঈদের আগের দিন কোস্ট গার্ডের অভিযানে মিললো ৪১ বোতল বিদেশি মদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৭১ বার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন শ্যামনগর উপজেলার গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন সাংবাদিকদের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাতে সুন্দরবনের গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকা থেকে উক্ত মদ গুলো জব্দ করা হয়। তবে, এসময় কোস্টগার্ড কোন মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভারত থেকে অবৈধভাবে নদী পথে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন শ্যামনগর উপজেলার গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকায় মাদকারবারীরা মদের একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি চৌকস দল রাতে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় সেখান থেকে ৪১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬১ হাজার ৫০০ টাকা বলে তিনি প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। তবে, এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় তারা তাদের কাউকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, মাদকের ভয়াল থাবা থেকে দেশের তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদের আগের দিন কোস্ট গার্ডের অভিযানে মিললো ৪১ বোতল বিদেশি মদ

আপডেট টাইম : ০৬:৫৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬