ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে রেল, সড়ক ও নৌ-পথে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। তবে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ কিছুটা কম দেখা গেছে।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনের যাত্রী সবজি বিক্রেতা সাহাদাত জানান, তিনদিন আগে আনা সবজি গতকাল দুপুরেই বিক্রি শেষ হয়েছে। সবচেয়ে ভালো লাগছে ট্রেন অনেকটাই ফাঁকা। অন্য প্ল্যাটফর্মগুলোতেও যাত্রী উপস্থিতি কম। কোনো ভোগান্তি নেই।
গাবতলী, মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় কমতে দেখা গেছে। পাশাপাশি সড়কে গাড়ির চাপও কম রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই প্রেক্ষিতে, আজ শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল শনিবার (২১ মার্চ) থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং এদিন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
Reporter Name 




















