২০২৬ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের বিভিন্ন দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এসব দেশ ভিসা-মুক্ত সুবিধা প্রদান করে, যেখানে পাসপোর্টই একমাত্র প্রয়োজনীয় নথি হিসেবে বিবেচিত হবে। এসব দেশে ভ্রমণের জন্য কোনো ভিসা ফি পরিশোধেরও প্রয়োজন নেই।
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন যেসব দেশে, তার মধ্যে রয়েছে- বার্বাডোস, বাহামাস, ভুটান, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস ও ভানুয়াতু।
কিছু দেশে বাংলাদেশিরা পৌঁছানোর পরই ভিসা নিতে পারেন (ভিসা অন অ্যারাইভাল)। এসব দেশে ভ্রমণের জন্য পূর্বে কোনো ভিসা আবেদন করার প্রয়োজন নেই। এই তালিকায় রয়েছে- বলিভিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি-বিসাউ, কম্বোডিয়া, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, মালদ্বীপ, নেপাল, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেসতে, টুভ্যালু ও সামোয়া।
কিছু দেশে যাওয়ার আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হয়। এই সুবিধা পাওয়া দেশগুলো হলো- কেনিয়া এবং শ্রীলঙ্কা।
Reporter Name 

























