ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ২ বার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা ও যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার এবং টোল আদায়ের নতুন তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চসংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন মাইলফলক অতিক্রান্ত হয়েছে।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীও ঈদযাত্রা নিয়ে অত্যন্ত সজাগ এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নেয়া সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে ২০২৬ সালের মার্চ মাসের ১৭-১৯ তারিখ পর্যন্ত ৩ দিনে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে, ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। ২০২৬ সালের মার্চ মাসের (১৭-১৯) তারিখ পর্যন্ত ৩ দিনে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে যমুনা সেতুর ক্ষেত্রে ২০২৬ সালের ১৮ মার্চ ১ দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে, ২০২৫ সালে এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি। ২০২৬ সালের একই দিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা। ২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও চলতি বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট দেখা যায়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

আপডেট টাইম : ১১:৩৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬