ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১১২ বার

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম হবি

তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা এবং নলি মিয়া পাইকের ছেলে। হবি পাইক স্ত্রী মিতু আক্তার ও দুই কন্যা আলিশা (১৪) ও হাবিবা (৮)সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মিসাইল হামলায় হবি পাইকের দুটি পা ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই কাদির গাজি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে ইরাকে পাড়ি জমান হবি পাইক। সম্প্রতি ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
নিহতের মরদেহ দেশে আনার জন্য পরিবার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম হবি পাইকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

আপডেট টাইম : ১২:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬