ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে কুদস দিবসের মিছিলে লাখো মানুষ: ফিলিস্তিন ও নতুন সর্বোচ্চ নেতার প্রতি অকুন্ঠ সমর্থন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৯ বার

ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থনে আজ শুক্রবার আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি ‘আল কুদস দিবস’ উপলক্ষে ইরানের ছোট-বড় সব শহরে বিশাল জনসমাবেশ ও মিছিল হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানসহ খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে লাখো মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও তাঁর নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে।

এমন এক সময়ে এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হলো, যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে ‘বড় ধরনের হামলার’ ঘোষণা দিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান, ইসফাহানসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছিল।

-সিএনএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইরানে কুদস দিবসের মিছিলে লাখো মানুষ: ফিলিস্তিন ও নতুন সর্বোচ্চ নেতার প্রতি অকুন্ঠ সমর্থন

আপডেট টাইম : ০৮:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬