ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শাকিব-অপুর গোপন বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬
  • ৪২৪ বার

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে দেখা করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এমন কানাঘুষা চলছে সিনেপাড়ায়। ২ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় শাকিব কলকাতায় শুটিং শেষ করে গোপনে শিলিগুড়িতে অপুর সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন তাঁদের ঘনিষ্টজন।

শাকিব-অপুর নতুন এই খবরে ঢালিউড নড়েচড়ে বসেছে। সবার কৌতুহল তাঁদের মধ্যে কি আলাপ হয়েছে? এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রযোজক বলেন, অপু গত মাসেই বাংলাদেশে আসতে চেয়েছিল। কিন্তু শাকিব অপুকে বাঁধা দিয়েছিল। কারণ অপু অন্তঃসত্বা। এসময় বাংলাদেশে অপু আসলে সব ফাঁস হয়ে যাবে। তাই শাকিব গোপনে অপুর সঙ্গে দেখা করতে গেলেন।’

ঢালিউডে গুঞ্জন রয়েছে, এই ডিসেম্বরেই অপু সন্তানের মা হবেন। ডেলিভারির তারিখও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। শুধু তাই নয়, শাকিব-অপু নাকি ২০০৮ সালে গোপনে বিয়ের কাজটি সেরে ফেলেন।

ঢালিউডের একাংশ বলছেন, শাকিব বুদ্ধিমানের মতো কাজ করেছেন। ঠিক ডিসেম্বরেই কলকাতায় তাঁর ‘নবাব’ ছবির শুটিং রেখেছেন। যাতে সন্তানের জন্মের সময় তিনি উপস্থিত থাকতে পারেন। এতে অপুর মান-অভিমানের বরফ ‍কিছুটা হলেও গলবে।

এদিকে জানা গেছে, ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত শাকিব কলকাতায় থাকবেন। ‘নবাব’ ছবির শুটিংয়ের পাশাপাশি দুটি রাজ্যে স্টেজ শো করারও পরিকল্পনা রয়েছে তাঁর।

যৌথ প্রযোজনার ‘নবাব’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ছবিটি আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।

প্রসঙ্গত, এ বছর এপ্রিলে ‘রাজনীতি’ ছবির প্রায় শুটিং শেষ করেই উধাও হয়ে যান অপু বিশ্বাস। কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাকিব-অপুর গোপন বৈঠক

আপডেট টাইম : ১২:২৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬